News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশে ছাপা লক্ষাধিক জাল টাকা মিলল মুর্শিদাবাদে, ধৃত এক
Image

বাংলাদেশে ছাপা লক্ষাধিক জাল টাকা মিলল মুর্শিদাবাদে, ধৃত এক

মুর্শিদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : বাংলাদেশে ছাপা লক্ষাধিক জাল টাকা-সহ পুলিশের জালে ধরা পড়ল এক পাচারকারী। গ্রেফতার করা হয়েছে নুর ইসলাম শেখ নামে ২৩ বছরের এক যুবককে। ধৃতের বাড়ি সুতি থানারই হারুয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ। শনিবার আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মালদহের বৈষ্ণবনগর থেকে বিপুল পরিমাণ জাল নোট মুর্শিদাবাদের সুতিতে হাত বদল করার আগেই ধরা পড়ল যুবক। তার কাছে তল্লাশি চালিয়ে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে বড় কোনও চক্র জড়িত রয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশের একটি দল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বাসুদেবপুর পিল্কি মোড় এলাকায় অভিযান চালায়। তখনই এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশ। ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে সব ৫০০ টাকার জালনোট ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মালদহ থেকে হাতবদল করে মুর্শিদাবাদে ঢুকলেও প্রকৃত পক্ষে ওই জাল নোট এসেছে বাংলাদেশ থেকে। সেখানকার চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনও একটি ছাপাখানায় তৈরি ‌‌হয়েছিল ওই জাল টাকা। ধৃত যুবক বৈষ্ণবনগর থেকে ওই জাল নোটগুলো সুতির এক বাসিন্দার হাতে তুলে দিতে যাচ্ছিল। শনিবার ধৃত যুবককে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলে পুলিশ। এই ঘটনা নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘সন্দেহজনক নোট-সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’’

Releated Posts

‘অবিলম্বে পদত্যাগ করুন’: প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে সুর চড়ালেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৮ আগস্ট (আইএএনএস): আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্র কুমারকে ঘিরে বিতর্ক এবং নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা-নেতৃত্বাধীন শিবির

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের ছাদে থাকা বেআইনি বিলবোর্ড…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮.৫০ লক্ষ টাকা প্রতারণা, জম্মু-কাশ্মীরে এফআইআর

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পাশাপাশি পাহেলগামে শ্রী অমরনাথজি যাত্রার সময় তাবু বসানোর অনুমতি করিয়ে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে ১৩ জন গ্রেপ্তার, অভিষেক-ডেরেকসহ একাধিক নেতার বিরুদ্ধে তিনটি এফআইআর

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কলকাতার ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদ থেকে বেআইনি বিলবোর্ড সরানোকে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top