ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ছোটদের প্রস্তুতি ক্রিকেট ম্যাচে আবারো জয় পেল আগরতলা মেলারমাঠ স্থিত এগিয়ে চলো সংঘ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আসন্ন অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় এগিয়ে চলোর ক্ষুদে ক্রিকেটাররা। শনিবার তারা তৃতীয় ম্যাচে অংশ নেয়। এবার তাদের প্রতিপক্ষ ছিল ক্রিকেট অনুরাগী। এদিন এগিয়ে চলো টসে যেতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ১৪৯ রান। জবাবে ক্রিকেট অনুরাগী জয়ের জন্য ১৪০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৯.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে সক্ষম হয়। ফলে স্বাভাবিকভাবেই তৃতীয় প্রস্তুতি ম্যাচে এদিন ৪১ রানে জয় পেল এগিয়ে চলো।

প্রস্তুতি ম্যাচে জয়ী এগিয়ে চলো সংঘ
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















