News Flash

  • Home
  • খেলা
  • ঢাকায় ইন্দো-বাংলা মৈত্রী টেনিস কাপ ও মেডিসিন ক্লিনিক শুরু
Image

ঢাকায় ইন্দো-বাংলা মৈত্রী টেনিস কাপ ও মেডিসিন ক্লিনিক শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। উৎসবের মেজাজে আজ, শনিবার থেকে ভারত বাংলাদেশ মৈত্রী কাপ ২০২৩ এবং মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক অনুষ্ঠিত শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আসর চলবে আগামীকাল পর্যন্ত। ইন্দো বাংলা এই আসর ঘিরে বাংলাদেশের ঢাকায় শেখ জামাল ন্যাশনাল টেনিস কমপ্লেক্স এখন উন্মাদনায় ভরপুর। মূলতঃ এই আসরের আয়োজক বাংলাদেশ টেনিস ফেডারেশন,  তবে ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের ব্যবস্থাপনার ভূমিকাও অন অস্বীকার্য। ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী মোঃ খালিদ মোহাম্মদ চৌধুরী। উল্লেখ্য তিনি আবার বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতিও। টুর্নামেন্টের ডিরেক্টরের ভূমিকা পালন করছেন দেবপ্রিয় ঋষি দাস। অনূর্ধ্ব ১৮ জুনিয়র টিম এবং অ্যামেচার টেনিস টিম উত্তর-পূর্ব ভারত থেকে প্রথম সারির ১০ সদস্যের একটি দল এতে অংশ নিয়েছে। এদিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ও শাখা থেকে ৪ সদস্যের একটি দলও সেখানে স্পোর্টস মেডিসিন ক্যাম্পে অংশ নিয়েছে। সংস্থার সম্পাদক সুজিত রায় ঢাকা থেকে দুরাভাষে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top