News Flash

  • Home
  • দেশ
  • চাঁদপুরে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেরালায় ধৃত গ্রেফতার দুষ্কর্মের পাণ্ডা
Image

চাঁদপুরে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেরালায় ধৃত গ্রেফতার দুষ্কর্মের পাণ্ডা

পূর্ব মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : চাঁদপুরে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেরালা থেকে গ্রেফতার হয়েছে দুষ্কর্মের পাণ্ডা। ধৃতের নাম তাপস জানা। সে মন্দারমণি উপকূল থানার সটিলাপুর গ্রামের বাসিন্দা।

সূত্রের খবর, মৃতদেহ উদ্ধারের পর তাপস কেরালা গিয়ে আত্মগোপন করে। সূত্র মারফত খবর পেয়ে মন্দারমণি থানার পুলিশের একটি টিম কেরালা গিয়ে তাপসকে গ্রেফতার করে অন্তর্বর্তী হেফাজতে মন্দারমণি নিয়ে আসে। খুনের ঘটনার শনিবার তাপসকে কাঁথি আদালতে হাজির করবে পুলিশ।

কর্মসূত্রে তাপস দীর্ঘদিন কলকাতার দমদমে ঘর ভাড়া নিয়ে থাকত। ক্যাব (বাইক) চালানোর কাজ করত। পাশেই ঘর ভাড়া নিয়ে থাকত বারাকপুরের বাসিন্দা প্রলয় দাস। এই প্রলয় তার দাদার শ্যালিকা নদিয়ার তাহেরপুরের বাসিন্দা লাবণী দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

প্রায় ৮ বছর ধরে সম্পর্ক চলে। লাবণী বিউটি পার্লারে কাজ শিখতে যাওয়ার নাম করে প্রলয়ের ঘরে এসে থাকত। তবে কয়েকমাস ধরে প্রলয় লাবণীর সঙ্গে দূরত্ব তৈরি করে। তারপরেই খুনের পরিকল্পনা করা হয় বলে বলে পুলিশ জানতে পেরেছে।

খুন মন্দারমণিতে করা হয়েছিল নাকি অন্য কোথাও খুনের পর প্রমাণ লোপাটের জন্যে সমুদ্রের পাড়ে নিয়ে এসে দেহ ফেলা হয়েছিল তা জানতে জেরা চালাচ্ছে পুলিশ। তবে এই চাঁদপুর দেহ ফেলার পিছনে কেরালা থেকে ধৃত তাপসের পরিকল্পনা বলে পুলিশ জানতে পেরেছে। তবে আগেই ঘটনার মূল অভিযুক্ত প্রলয় ও তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026

কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল

বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top