News Flash

Image

রবিবার থেকে হাফলঙে অসম গ্রন্থমেলা

হাফলং (অসম), ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার শৈল শহর হাফলঙে প্রথমবারের মতো অসম গ্রন্থমেলার প্রস্তুতি চূড়ান্ত। রবিবার থেকে হাফলং সাংস্কৃতিক ভবন প্রাঙ্গণে এই অসম গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। রবিবার দুপুর ১২টায় অসম গ্রন্থমেলার উদ্বোধন হবে। ইতিমধ্যে কলকাতা, দিল্লি সহ অসমের শিলচর, গুয়াহাটি থেকে বিভিন্ন প্রকাশনা গোষ্ঠী বিভিন্ন বইয়ের সমাহার নিয়ে হাফলঙে উপস্থিত হয়েছেন।

রাজ্য সরকারের অধীনস্থ অসম প্রকাশন পরিষদ এবং সারা অসম বই প্রকাশন ও বিক্রেতা সংস্থার উদ্যোগে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাত দিন ব্যাপী এই অসম গ্রন্থ মেলা অনুষ্ঠিত হবে হাফলঙে। এদিকে এই গ্রন্থমেলায় অংশগ্রহঁ করতে নয়াদিল্লি থেকে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া ও বুক ফোর্ড পাবলিকেশন কলকাতা থেকে উডপেকার ও নিউ ডলফিন প্রাকশন, শিলচরের বাতায়ন, গুয়াহাটি থেকে অসম প্রকাশন পরিষদ, গুডবুক ডিস্ট্রিবিউটর্স, আঙ্গিক প্রকাশন, ইউনিক বুকস, ন্যাশনাল লাইব্রেরি বিভিন্ন বইয়ের সংকলন নিয়ে অসম গ্রন্থমেলায় উপস্থিত হয়েছেন।

এদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অসম গ্রন্থ মেলায় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ের উপর আলোচনা চক্র অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Releated Posts

আদালতের হেফাজতে থাকা মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীকে বরখাস্ত নয়, সাময়িক বরখাস্তের প্রস্তাবে সরব বদরুদ্দিন আজমল; ইউসিসিকে ভোটের ইস্যু বললেন

গুয়াহাটি, ১৩ জুলাই (আইএএনএস) : আদালতের হেফাজতে টানা ৩০ দিন থাকলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে পদ থেকে অপসারণের পরিবর্তে…

ByBySandeep Biswas Jul 13, 2026

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান নিহত, আহত ৪

কোহিমা, ১৩ জুলাই(আইএএনএস) : নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলায় সোমবার শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান…

ByBySandeep Biswas Jul 13, 2026

অসম বাজেটে বন্যা সমস্যা ও গুরুত্বপূর্ণ জনকল্যাণ প্রকল্প উপেক্ষিত, অভিযোগ কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ১৩ জুলাই (আইএএনএস) : অসম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByBySandeep Biswas Jul 13, 2026

অসমে ক্যানসার রোগীর বেঁচে থাকার হার ৬২ শতাংশে পৌঁছেছে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ জুলাই (আইএএনএস): অসমের তিন স্তরীয় ক্যানসার চিকিৎসা কর্মসূচির ফলে রাজ্যে ক্যানসার রোগীদের চিকিৎসার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top