News Flash

  • Home
  • দেশ
  • পিন্ডদানের উদ্দেশে সস্ত্রীক গয়ায় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Image

পিন্ডদানের উদ্দেশে সস্ত্রীক গয়ায় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

পাটনা, ২৯ সেপ্টেম্বর (হি.স) : উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় পূর্বপুরুষদের পিন্ডদানের উদ্দেশে শুক্রবার সস্ত্রীক বিহারের গয়ায় যান ৷ শুক্রবার বিহারের গয়ায় পূর্বপুরুষদের উদ্দেশে পিন্ডদান করেন । এরপর রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

শুক্রবার বিহারের গয়ায় পৌঁছোনের পর উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে আন্তর্জাতিক বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি তাঁর স্ত্রী ডাঃ সুদেশ ধনখড়ের সঙ্গে গয়া জেলার বিষ্ণুপদ মন্দিরে পূর্বপুরুষদের মোক্ষলাভের জন্য পিন্ড দান করেন। তিন ঘণ্টা তিনি মন্দির প্রাঙ্গণে ছিলেন। পিন্ড দান করার পর উপ-রাষ্ট্রপতি ১১ জন ব্রাহ্মণকে খাবার পরিবেশন করেন। বিষ্ণুপদ ম্যানেজিং কমিটির চেয়ারম্যান শম্ভুলাল বিট্টল উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সম্মান জানান।

গয়াতে পিন্ড দান করার পরে, উপ-রাষ্ট্রপতি নালন্দা জেলার রাজগীরের উদ্দেশ্যে রওনা হন। তিনি রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় উপ-রাষ্ট্রপতি বলেন, সকলেরই সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। একজন ব্যক্তি যত উঁচু অবস্থানে উঠবে, তত বেশি সরলতা তার অর্জন করা উচিত। তিনি আরও বলেন, ভারতের নেতৃত্বে জি-২০-এর সফলতা সমস্ত ভারতীয়দের জন্য গর্বের বিষয়। উপ-রাষ্ট্রপতি ধনখড় বলেন, আমি আশা করবো, ২০৪৭ ভারত আবার বিশ্বনেতা হবে। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রকে নতুন সংসদ ভবন, ভারত মন্ডপম এবং জাদুঘর পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তির ঘোষণাও করেন৷

Releated Posts

‘অবিলম্বে পদত্যাগ করুন’: প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে সুর চড়ালেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৮ আগস্ট (আইএএনএস): আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্র কুমারকে ঘিরে বিতর্ক এবং নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা-নেতৃত্বাধীন শিবির

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের ছাদে থাকা বেআইনি বিলবোর্ড…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮.৫০ লক্ষ টাকা প্রতারণা, জম্মু-কাশ্মীরে এফআইআর

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পাশাপাশি পাহেলগামে শ্রী অমরনাথজি যাত্রার সময় তাবু বসানোর অনুমতি করিয়ে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে ১৩ জন গ্রেপ্তার, অভিষেক-ডেরেকসহ একাধিক নেতার বিরুদ্ধে তিনটি এফআইআর

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কলকাতার ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদ থেকে বেআইনি বিলবোর্ড সরানোকে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top