News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনধ সফল করতে তিপ্রাসাদের শুক্রবার রাত থেকেই প্রস্তুতি গ্রহন করার নির্দেশ দিলেন প্রদ্যোত কিশোর
Image

বনধ সফল করতে তিপ্রাসাদের শুক্রবার রাত থেকেই প্রস্তুতি গ্রহন করার নির্দেশ দিলেন প্রদ্যোত কিশোর

আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। ৩০ শে সেপ্টেম্বর  তিপ্রা মথার উদ্যোগে পালিত হবে ১২ ঘণ্টার এডিসি বনধ। এই বনধকে সফল করার জন্য তিপ্রাসাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন প্রদ্যুত কিশোর দেববর্মণ। শুক্রবার তিনি নিজ সামাজিক মাধ্যমে জনজাতিদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেন তিপ্রা মথা দলের নেতৃত্বরা শুধুমাত্র দিল্লিতে কথা বললে হবে না। দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে যে জনজাতিদের দাবী পূর্ণ করার। তিনি বলেন, শনিবারের বনধের মাধ্যমে গোটা দেশকে বার্তা দিতে হবে যে তিপ্রাসারা তাদের দাবী নিয়ে ঐক্যবদ্ধ। এদিন প্রদ্যোত কিশোর তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের বাচ্চাদের জন্য যদি সুন্দর একটি ভবিষ্যৎ দিতে চান তবে আজ এক হয়ে লড়াই করতে হবে,নতুবা জনজাতিরা নিজ ভূমিতেই অবহেলিত হবে। তিনি তিপ্রা মথা দলের নেতৃত্বদের উদ্দেশ্যে বলেন, শনিবারের বনধকে কেন্দ্র করে শুক্রবার রাতেই নেতৃত্বরা যেন নিজ নিজ এলাকায় গিয়ে তিপ্রাসাদের সঙ্গে মিলিত হয়ে বনধকে সফল করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। তবে কেউ যেন কোনো ধরনের হিংসার ঘটনা সংঘটিত না করে সেই দিকেও নজর দিতে বলেছেন প্রদ্যোত কিশোর। জরুরীকালীন পরিষেবায় যারা থাকবেন তাদের যেন হেনস্থা না করা হয় সেই বিষয়েও অবগত করেছেন প্রদ্যোত কিশোর। তিনি বলেন, কোনো প্রকার হিংসা ছাড়ায় গোটা দেশকে দেখিয়ে দিতে হবে তিপ্রাসাদের ঐক্য।

এদিন শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি বলেন, বিজেপি সরকার ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল। তাতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল জনজাতিদের নিয়ে। তবে নির্বাচন শেষ হওয়ার পর অনেকগুলি মাস কেটে গেলেও এখনো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করেনি বিজেপি বলে অভিযোগ করেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাই নিজেদের অধিকার রক্ষায় জনজাতিদের ঐক্যবদ্ধ হয়ে হিংসার ঘটনা সংঘটিত না করে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের অধিকার আদায়ের জন্য ৩০ সেপ্টেম্বর বনধকে সফল করার আহ্বান করেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top