News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের চলচ্চিত্র জগতে শোকের আবহ, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অনুপম ভার্গবের
Image

ছত্তিশগড়ের চলচ্চিত্র জগতে শোকের আবহ, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অনুপম ভার্গবের

রায়পুর, ২৯ সেপ্টেম্বর (হি.স) : ছত্তিশগড়ের চলচ্চিত্র জগতে শোকের আবহ, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছত্তিশগড়ের চলচ্চিত্র শিল্পী অনুপম ভার্গব। বৃহস্পতিবার গভীর রাতে শিল্পী তাঁর স্ত্রী নিকিতা জয়সওয়ালকে নিয়ে বিলাসপুর থেকে রায়পুরের উদ্দেশে আসছিলেন। নিজেই গাড়ি চালিয়ে আসছিলেন শিল্পী। সারগাঁওয়ের কির্ণার সামনে থেকে একটি ট্রেলার এসে তাঁর গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই শিল্পী অনুপমের মৃত্যু হয়। সারগাঁও থানা সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

শিল্পীর স্ত্রী নিকিতা জয়সওয়ালের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলচ্চিত্রে আসার আগে অনুপম একজন রেডিও জকি ছিলেন। অনুপমের আদি বাড়ি বিলাসপুরের সরকান্দায়। যদিও বর্তমানে তিনি গত ২ বছর ধরে রায়পুরের কবির নগরে থাকছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন অনুপম। অনুপম ভার্গব ছড়িশগড়ি সিনেমায় তাঁর অভিনয় ও পরিচালনার কেরিয়ার শুরু করেছিলেন।

Releated Posts

সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…

ByByNews Desk Jul 14, 2026

হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…

ByByNews Desk Jul 14, 2026

পিওজেকে-র বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণের ফল, কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান বিক্ষোভকে পাকিস্তানের দীর্ঘদিনের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার…

ByByNews Desk Jul 14, 2026

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top