News Flash

Image

মিজোরামে গ্রেফতার ভুয়ো দুই মহিলা কেন্দ্রীয় সরকারি আধিকারিক সহ তিন


আইজল, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরামে গ্রেফতার করা হয়েছে দুই ভুয়ো কেন্দ্রীয় সরকারি মহিলা আধিকারিককে। এছাড়া গ্রেফতার করা হয়েছে তাদের এক সাঁকরেদকে।

চামফাই জেলা সদরে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর অফিসার বলে বিভিন্ন জায়গায় দুই মহিলা হানা দিচ্ছেন। এ খবর পেয়ে জেলা পুলিশ গোপনে ঘটনার তদন্তে নামে। পুলিশের গোপন তদন্তে এরা ভুয়ো ডিআরআই অফিসার বলে ধরা পড়ে। এর পর কৌশলে আজ বৃহস্পতিবার দুই মহিলা আধিকারিককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তাদের আরেক সাঁকরেদকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে দুটি জাল আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে।
ধৃত দুই কেন্দ্রীয় ডিআরআই-এর ভুয়ো অফিসার যথাক্রমে নিউ চাম্পাইয়ের জনৈক (১) লালরোপুইয়ার মেয়ে লালথারজেলি, চাম্পাই কাহরাওতের জনৈক (২) জনি লালথলামুয়ানা পত্নী পিবি রোজামলিয়ানি এবং চাম্পাইয়ের (৩) জনৈক লালহলুমথাঙ্গার ছেলে জনি লালথলামুয়ানা (পিবি রোজামলিয়ানির স্বামী)-কে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে চাম্পাই থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৮ / ৩৮৫ / ৪১৯ / ১৭০ / ৩৪ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ কর্তৃপক্ষ জানান, এরা গত ১৮ সেপ্টেম্বর থেকে ডিআরআই আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে হানা দিয়ে টাকা আদায় করছিল। এদের গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করতে খানকাউন পুলিশ চেক গেট পর্যন্ত গিয়েছিল পুলিশ। ২৫ সেপ্টেম্বর জনৈক মহিলাকে তারা টাকা দিতে বাধ্য করেছিল। টাকা না দিলে গ্রেফতার করা হবে বলে হুমকি দেওয়ায় মহিলাটি টাকা দিতে বাধ্য হয়েছিলেন।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top