News Flash

  • Home
  • খেলা
  • লাল বাহাদুরকে হারিয়ে ফরোয়ার্ডের মনোবল তুঙ্গে, লীগের শেষ ম্যাচ আজ
Image

লাল বাহাদুরকে হারিয়ে ফরোয়ার্ডের মনোবল তুঙ্গে, লীগের শেষ ম্যাচ আজ

ফরোয়ার্ড ক্লাব: ৪

লালবাহাদুর ব্যায়ামাগার:১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন ফরওয়ার্ড ক্লাবের। শুধু তাই নয়, অপরাজেয় ধারা অক্ষুন্ন রেখেই লীগ অভিযান শেষ করে, মনোবল উঁচুতে রেখে সুপার লিগের প্রস্তুতি নিতে যাচ্ছে ফরোয়ার্ড ক্লাব। ভাইটাল ম্যাচে রোনাল্ড সিংহের দুর্দান্ত হ্যাটট্রিক সুপার লিগে সাফল্যের বার্তা দিয়েছে বলা যেতেই পারে। রাখাল স্মৃতি ঐতিহ্যবাহী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারা ফরওয়ার্ডকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। যদিও সুপার লিগে ফের লড়াই হবে অপর তিনটি দল এগিয়ে চলো সংঘ, রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের সঙ্গে। সুপার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে সাক্ষাৎকারের আগে লীগ পর্যায়ে ভাইটাল ম্যাচ হিসেবে লাল বাহাদুর কে হারিয়ে ফরোয়ার্ড ক্লাবের মনোবল এখন যথেষ্ট তুঙ্গে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে গুরুত্বপূর্ণ খেলায় আজ, বৃহস্পতিবার ফরোয়ার্ড ক্লাব চার-এক গোলে জয়ী হয়েছে।‌ প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার ১০ ও ৪৪ মিনিটের মাথায়  পরপর দুটি গোল করে রোনাল্ড সিং দলকে ২-০ তে এগিয়ে দেয়। 

 দ্বিতীয়ার্ধ শুরুতে লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রীতম সরকার একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কমিয়ে আনে। তবে ৪ মিনিট বাদে ফরোয়ার্ডের রোনাল্ড সিং আরও একটি গোল করলে একদিনে যেমন নিজের হ্যাটট্রিক হয়, অপরদিকে দল তিন-একে এগিয়ে যায়। পক্ষান্তরে লাল বাহাদুরের আক্রমণ ভাগের ছেলেরা গোল পরিশোধে একাধিকবার প্রয়াস নিলেও কার্যত সফল হয়নি। উপরন্ত শেষ দিকে খেলার ৭৮ মিনিটের মাথায় ফরোয়ার্ডের সাবাত জমাতিয়া আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে চার-এক হয়। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে ফরোয়ার্ড ক্লাব মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, সুকান্ত দত্ত ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম ফ্রেন্ডস ইউনিয়ন, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top