News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সঙ্গে উত্তরপূর্বীয় বিভিন্ন অঞ্চলে সরাসরি সংযোগের সিদ্ধান্ত রেল মন্ত্রকের
Image

মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সঙ্গে উত্তরপূর্বীয় বিভিন্ন অঞ্চলে সরাসরি সংযোগের সিদ্ধান্ত রেল মন্ত্রকের


গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় রেলমন্ত্রকের পক্ষ থেকে দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ শহরগুলির সাথে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অংশের রেল সংযোগ ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জনান, ট্রেন নম্বর ১২৫১৩/১২৫১৪ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের চলাচল দক্ষিণ অসমের শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও শিলচরের মধ্যে বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও জাগিরোড স্টেশনে স্টপেজ দেওয়া হবে এই ট্রেনের।
একইভাবে ট্রেন নম্বর ১২৫১৯/১২৫২০ লোকমান্য তিলক-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেসের চলাচল ত্রিপুরার আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও আগরতলার মধ্যে আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও চাপরমুখ স্টেশনে স্টপেজ দেওয়া হবে। এই ট্রেনগুলির পরিষেবা উত্তর-পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে।

এছাড়া ট্রেন নম্বর ১২৫১৪ শিলচর-গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস এখন শিলচর থেকে বুধবার রাত ০৭.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে সেকেন্দ্রাবাদে শুক্রবার সকাল ০৩.৩৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ থেকে শনিবার বিকেল ০৪.৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে শিলচর স্টেশনে সোমবার রাত ১১.৪৫ ঘণ্টায় পৌঁছবে।
তিনি জানান, ট্রেন নম্বর ১২৫২০ আগরতলা-কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস এখন আগরতলা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ০৬.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে লোকমান্য তিলক স্টেশনে শনিবার বিকেল ০৪.১৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১২৫১৯ লোকমান্য তিলক-কামাখ্যা-আগরতলা এক্সপ্রেস ট্রেনটি লোকমান্য তিলক স্টেশন থেকে রবিবার সকাল ০৭.৫০ ঘণ্টায় রওয়ানা দিয়ে মঙ্গলবার রাত ০৭.৫০ ঘণ্টায় আগরতলা স্টেশনে পৌঁছবে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top