News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি রেশন ডিপোতে আগুন, পুড়ে ছাই দেড় লক্ষ টাকার সামগ্রী
Image

সরকারি রেশন ডিপোতে আগুন, পুড়ে ছাই দেড় লক্ষ টাকার সামগ্রী

সিমলা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সিমলা জেলার থিওগ মহকুমার অন্তর্গত প্রেম ঘাটে সরকারি রেশন ডিপোতে আকস্মিক আগুনে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দমকল সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় রেশন ডিপোতে রাখা বেশিরভাগ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খাদ্য সরবরাহ পরিদর্শক মতি রঞ্জনা সুদ জানান, রেশন ডিপোর আগুনে ১ থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট বলে জানা গেছে। ডিএসপি থিওগ সিদ্ধার্থ শর্মা বলেন, আগুনের ঘটনায় কেউ দগ্ধ বা আহত হওয়ার কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top