News Flash

  • Home
  • খেলা
  • সুপার লিগ শুরুর আগে ফরোয়ার্ড লাল বাহাদুরের ভাইটাল ম্যাচ আজ
Image

সুপার লিগ শুরুর আগে ফরোয়ার্ড লাল বাহাদুরের ভাইটাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। সুপার লীগের আগে আরও একটা হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। ফরোয়ার্ড ক্লাব খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। ইতোমধ্যে দুই দলই সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। সুপার লিগের লাইনআপ তৈরিতে সেরা চার দলের পজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক কারণে এই সেরা চারের অবস্থানের প্রেক্ষাপটে আগামীকালের ম্যাচটির কিছুটা গুরুত্ব রয়েছে বৈকি। ফরোয়ার্ড ক্লাব এ পর্যন্ত ৭ টি ম্যাচ খেলে চারটিতে জয় এবং তিনটিতে ড্র রাখার সুবাদে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় শীর্ষে অবস্থান করছে। লাল বাহাদুর ব্যায়ামাগার সমসংখ্যক ম্যাচ খেলে চারটিতে জয় ও একটিতে ড্র এর সুবাদে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ শীর্ষে রয়েছে। সুপার লিগে নিজেদের মধ্যে পুনরায় সাক্ষাৎকারের আগে লিগ পর্যায়ের শেষ প্রান্তে দু’দলের এই ম্যাচটিতে কে প্রাধান্য বিস্তার করতে পারে তার উপর নির্ভর করবে সুপার লিগে কে কেমন খেলবে। উল্লেখ্য, আগামীকাল ফরওয়ার্ড ও লাল বাহাদুর ব্যামাগারের ম্যাচের পর লীগের অন্তিম ম্যাচে ২৯ সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘ খেলবে ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে। আগামীকালের ম্যাচে যে দল জয়ী হবে তারা লিগ তালিকার শীর্ষে উঠে আসবে ঠিকই, তবে লীগের শেষ ম্যাচে এগিয়ে চলো সংঘও চেষ্টা করবে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে আসতে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top