News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে রাজধানীতে গণ অবস্থানে সামিল ক্ষেত মজুর ইউনিয়ন
Image

শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে রাজধানীতে গণ অবস্থানে সামিল ক্ষেত মজুর ইউনিয়ন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। কাজ ও খাদ্যের বিভিন্ন দাবী নিয়ে মঙ্গলবার আগরতলায় গণ অবস্থান সংঘটিত করল ক্ষেত মজুর ইউনিয়ন। এদিনের এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি এম বিজয় রাঘবন, সাধারন সম্পাদক ভি ভেঙ্কট, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, সিপি আই এম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।

 রেগায় ২০০ দিনের কাজ, দৈনিক ৬০০ টাকা মজুরি সহ বিভিন্ন দাবীতে এদিন সরব হয়েছেন বাম নেতৃত্বরা। এদিনের এই গণ অবস্থানে বক্তব্য  রাখতে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় সিপি আই এম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীকে। তিনি বলেন রাজ্যে এবং কেন্দ্রে যে সরকার চলছে তা শ্রমিক বিরোধী সরকার। শ্রমিক কৃষকদের স্বার্থ বিরোধী কাজ করছে এই সরকার। সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী সিদ্ধান্তের ফলে সাধারন মানুষ আজ বিপাকে বলে অভিযোগ করেছেন তিনি। জীতেন্দ্র  চৌধুরী আরও বলেন, কৃষি আইন প্রত্যাহার থেকে শুরু করে কৃষকদের আন্দোলন সবেতেই সরকার সাধারন মানুষের কথা চিন্তা না করেই নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। সরকারী সব সিদ্ধান্তেই সাধারন মানুষের উপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিনের এই গণ অবস্থান থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেছেন সিপিআইএম রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরী।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top