News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংস্কারের অভাবে ধুঁকছে কাঞ্চনপুরের একমাত্র শ্মশান
Image

সংস্কারের অভাবে ধুঁকছে কাঞ্চনপুরের একমাত্র শ্মশান

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। কাঞ্চনপুর মহকুমা সদর এলাকার একমাত্র শ্মশানটি বর্তমান সভ‍্য সমাজকে কার্যত লজ্জা দিচ্ছে। জঙ্গল এবং নোংরা আবর্জনায় ভরে গেছে গোটা শ্মশান চত্বর । মাছ মাংস বাজারের নোংরা আবর্জনা চারিদিকে দুর্গন্ধ, গোটা এলাকার এক অস্বাস্থ্যকর পরিবেশ। নোংরা আবর্জনায় ছেয়ে গেছে গোটা এলাকা কিন্তু প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। কাঞ্চনপুর এলাকায় দুইজন  জেলা পরিষদ সদস্য আছে তারা আজ পযর্ন্ত  কাঞ্চনপুর সদর এলাকার শ্মশানঘাট সংস্কারের বিষয়ে কোন ধরনের তৎপরতা দেখাই নি এখন পর্যন্ত । এমনই অভিযোগ এলাকাবাসীর। কাঞ্চনপুর সদর এলাকার  বেশ কয়েকটি গ্রামের সব অংশের মানুষের  মৃত শবদেহ দাহনের একমাত্র শ্মশানই এই সদর কাঞ্চনপুরের শ্মশানঘাটটি। কিন্তু এখানে দাহনকার্য করতে আসা শ্মশান যাত্রীদের দুঃখকষ্টের সীমা থাকে না। শ্মশানে প্রবেশের রাস্তা মাছ মাংসের নোংরা আবর্জনায় একেবারে চলার অযোগ্য হয়ে থাকে। শ্মশান ভূমিটি নিচু জায়গায় থাকায় দেও নদীর জোয়ারের জলে সবসময় প্লাবিত থাকে এবং জোয়ারের জল নেমে গেলে কাদায় আবর্জনায় ভরা থাকে সর্বত্র। ফলে মৃতদেহ সৎকার করতে আত্মীয় স্বজনেরা মারাত্মক  অসুবিধায় পড়তে হয়। এ বিষয় নিয়ে কতৃপক্ষের কাছে অনেকবারই বলা হয়েছে কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।
এ বিষয়ে  কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কোনো জবাব না দিয়ে এড়িয়ে চলে যায়।  জানা যায় এই শ্মশানে অনেকবারই সরকারি অনুদান এসেছে কিন্তু এসব অনুদানে শ্মশানের কোনো কাজ হয় নি।
এলাকাবাসী সহ শ্মশানে শবদাহ সৎকার্য করতে আসা মানুষের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে । এলাকাবাসীর দাবি অবিলম্বে এই শ্মশানটি সংস্কারের কাজে হাত লাগানো হউক। দাবি পূরণ না হলে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top