News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নেশায় আসক্ত হয়ে ঝরে গেল এক নাবালকের প্রান
Image

ফের নেশায় আসক্ত হয়ে ঝরে গেল এক নাবালকের প্রান

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। অতিরিক্ত নেশা সেবনের ফলে ঝরে গেল আরও একটি তরতাজা প্রান। মৃত যুবকের নাম দেবজিত দত্ত(১৭)। তার বাড়ি আমতলী এলাকায় বলে জানা গেছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই সে অতিরিক্ত মাত্রায় ব্রাউন সুগার সেবন কোর্ট। বাড়ীর সদস্যরা দীর্ঘদিন ধরেই তাকে এই নেশার কবল থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার ডাক্তারের কাছেও গেছে বলে জানিয়েছেন মৃতের ভাই। জানা গেছে অতিরিক্ত মাত্রায় নেশা করার জন্য দীর্ঘদিন ধরেই দেবজিত অসুস্থ ছিল। মঙ্গলবার কিছুটা সুস্থ অনুভব করায় সে তার ভাইয়ের সঙ্গে বাজারে গিয়েছিল। তবে আচমকায় পুনরায় অসুস্থ হয়ে পরে সে। এদিকে তাকে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও সে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। এদিকে তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে অতিরিক্ত নেশা সেবনের জন্যই ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে চিকিৎসক।

রাজ্য জুড়ে নেশার বাড়বরন্ত অব্যাহত। প্রতিনিয়ত রাজ্যের কোনো না কোনো জায়গায় নেশার কবলে পরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে যুব সমাজ। এর কবল থেকে যুব সমাজকে রক্ষা করা এখন একপ্রকার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারী ও বেসরকারি  উভয় উদ্যোগে প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হলেও এই ব্যাধি থেকে যুব সমাজকে রক্ষা করা এক প্রকার কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি পরিবারের অভিভাবকেরা নিজেদের সন্তানের প্রতি আরও যত্নশীল হয়ে আশপাশ এলাকায়ও যদি নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ান তবে এই ব্যাধি কিছুটা সারিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।  

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top