News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের
Image

 যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।।  যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম নরেন্দ্র মলসম (১৯)। ঘটনা,তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত শালকাকামী এলাকায় । জানা গেছে, বাইক  গিয়ে বিএসএফ এর গাড়িতে ধাক্কা খায় ওই যুবক। তাতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাইক চালক যুবক। উল্লেখ্য রাজ্যে পথ দুর্ঘটনায় প্রতিনিয়তই প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। বেশিরভাগ দুর্ঘটনার পেছনেই দ্রুত বেগে যানবাহন চালানোর বিষয়টি দায়ী বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। তেলিয়ামুড়া মহকুমার শালকাকামী বাইক নিয়ে দ্রুত বেগে চলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে এসে ধাক্কা দেয় বলে জানা গেছে ।  দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন সেখানে ছুটে যান এবং সেখান থেকে খবর পাঠানো হয় পুলিশকে। পুলিশ এসে সেখান থেকে ওই যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এ ব্যাপারে একটি  মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও জানা গেছে বাইক চালকের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ মন্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃতের পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top