News Flash

  • Home
  • খেলা
  • সুপার লিগ অধরা হলেও লাল বাহাদুরকে হারিয়ে ৫ম স্থানে জুয়েলস
Image

সুপার লিগ অধরা হলেও লাল বাহাদুরকে হারিয়ে ৫ম স্থানে জুয়েলস

জুয়েলস এসোসিয়েশন: ৩

লালবাহাদুর ব্যায়ামাগার: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। জয় দিয়ে লীগ অভিযাষ শেষ করেছে জুয়েলস এসোসিয়েশন। একসময়ের দ্বিমুকুট বিজয়ী জুয়েলস এসোসিয়েশন এবারকার সুপার লীগে খেলা অধরা থাকলেও নয় দলীয় লিগ আসরে পাঁচ নম্বরে মরসুম শেষ করতে পেরেছে বলে কিছুটা আত্মতৃপ্তি রয়েছে তাদের মধ্যে, নিজেদের শেষ ম্যাচে প্রথম সারির দল লাল বাহাদুরকে হারানোর মধ্য দিয়ে। তবে শুরুতে পর পর তিনটি ম্যাচে পরাজয়ের কথা তাদের আবার মনে করিয়ে দিয়েছে। পক্ষান্তরে লাল বাহাদুর ইতোমধ্যে সুপার লিগে খেলা নিশ্চিত করে নিয়েছে তবে সুপার ফোর-এর পজিশন যদি কিছু তাৎপর্য বহন করে তার জন্য তাদের কাছে আরও একটি ম্যাচ রয়েছে। সেটি ২৮ সেপ্টেম্বর ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। আজ, সোমবার বিকালে স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের ৩৩ তম ম্যাচে জুয়েলস এসোসিয়েশন ৩-২ গোলের ব্যবধানে দারুন জয় পেয়েছে লাল বাহাদুরকে হারিয়ে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। খেলার ৩৬ মিনিটের মাথায় বিলাস দেববর্মার গোলে জুয়েলস এসোসিয়েশন ১-০ তে লিড নেয় । প্রথমার্ধে লাল বাহাদুরের আক্রমণভাগের ছেলেরা তেমন গোল পরিশোধে সক্ষম না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ১১ মিনিট পর ৩ মিনিটের ব্যবধানে অবর্ণহরি জমাতিয়া ও জন জমাতিয়া পরপর দুটি গোল করে দারুণভাবে দুই-একে লিড এনে দেয়। পরক্ষণে জুয়েলস যেন আরও জ্বলে উঠে। খেলার ৬৬ মিনিটের মাথায় জুয়েলসের লাল ভেঙ্গা ডার্লং একটি গোল করলে ফের খেলায় সমতা ফিরে আসে। এবার চলে জয়সূচক গোলের সন্ধানে দু দলের আক্রমণ ভাগের হাড্ডাহাড্ডি লড়াই। কার্যত সফল হয় জুয়েলস এসোসিয়েশন। খেলার ৭৫ মিনিটের মাথায় জুয়েলস এর অরুণ তামাং একটি গোল করলে ৩-২ এ এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এই জয় ধরে রাখে। এদিকে খেলার দুই অর্ধে দুদলের দুজন করে চারজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিংহ, পল্লব চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা ও শিবজ্যোতি চক্রবর্তী।দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম টাউন ক্লাব, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top