News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী চৌহান
Image

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী চৌহান

ভোপাল, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার ভোপালের ভেল এলাকার জাম্বোরি গ্রাউন্ডে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন।

রাজধানী ভোপালের ভেল এলাকার জাম্বোরি গ্রাউন্ডে রবিবার আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখার জন্যই তিনি জাম্বোরি গ্রাউন্ডে আসেন। মুখ্যমন্ত্রী জাম্বোরি মাঠের মঞ্চ, বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা ও অন্যান্য সব ব্যবস্থা খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী চৌহান জাম্বোরি হেলিপ্যাডও পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য সমস্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী চৌহান সাংবাদিকদের বলেন, সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভোপাল ও মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন উপলক্ষে রবিবার চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাশ সারং, সাংসদ ভিডি শর্মা, জনপ্রতিনিধি ও ভোপাল কমিশনার ডঃ পবন শর্মা এবং অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top