News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে বিক্ষোভ বাঁকুড়ায়
Image

বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে বিক্ষোভ বাঁকুড়ায়

বাঁকুড়া, ২৩ সেপ্টেম্বর (হি. স.): দলীয় কর্মীদের প্রকাশ্যেই ক্ষোভ বিক্ষোভে জেরবার বাঁকুড়া জেলা বিজেপি।কখনও দলের সাংসদকে জেলা কার্যালয়ে তালাবন্দী করে বিক্ষোভ তো কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এবার দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে সরব প্রতিবাদ বাঁকুড়া শহরের রাজপথে।

আজ শহরের প্রান কেন্দ্র মাচানতলা মোড়ে বিজেপির পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল শতাধিক বিজেপির কর্মী। গত ১২সেপ্টম্বর একদল বিজেপি কর্মী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে তালাবন্দী করে বিক্ষোভ দেখায়। সেদিনের ঘটনায় দলীয় তরফে সদর থানায় চার কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তারই প্রতিবাদে আজ মাচানতলায় বিক্ষোভ দেখানো হয়।বিজেপি একতা মঞ্চের ব্যনারে এই বিক্ষোভ প্রসঙ্গে অন্যতম অভিযুক্ত কৌশিক সিংহ বলেন আমাদের চারজন কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছে। তার প্রতিবাদে আজ দলীয় কর্মীরা বিক্ষোভ দেখায়। এ বিষয়ে জেলা বিজেপির কোনও বক্তব্য মেলেনি।

Releated Posts

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top