News Flash

  • Home
  • দিনের খবর
  • সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর
Image

সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর

উত্তর ২৪ পরগনা, ২৩ সেপ্টেম্বর (হি স)। সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব কামারহাটির বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়কের। খবর পেয়ে পরিস্থিতি দেখতে হাসপাতালে ছুটে আসেন তিনি। দালালরাজ ঘিরে একাধিক অভিযোগ করেন তিনি। শুক্রবার রাতের পর শনিবারও ফের সাগর দত্ত হাসপাতালে যান মদন মিত্র। আগামী মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকও ডেকেছেন তিনি।

কামারহাটির বিধায়কের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর। অভিযোগ, রমেন হালদার নামে এক রোগীকে ভর্তি করার জন্য তাঁর পরিবারের কাছে সিসিইউ-র বেডের জন্য ৬ হাজার ও রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করে দালালরা। পাশাপাশি প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের।

মদন মিত্রের বক্তব্য, ‘পুলিশ ও প্রশাসনের কাছে গোটা বিষয়টা দেখতে বিধায়ক হিসেবে জানাচ্ছি। প্রয়োজন পড়লে তাঁদের পায়ে পড়ে অনুরোধ করব, যে আপনারা মানুষগুলোকে এভাবে মরতে দেবেন না।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ফিরলে তাঁকেও গোটা ঘটনা জানাব বলেই জানান মদন মিত্র। কামারহাটির বিধায়কের বক্তব্য, মুখ্যমন্ত্রী ফিরলে চিঠি দেব। তাঁর ব্রেন চাইন্ড যা করোনার সময় হাজার হাজার মানুষকে সুস্থ করেছে, সেখানেই চলতে থাকা দালালরাজ আপনার মুখে চুন-কালি দিচ্ছে।’ এর আগে হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।

সাগর দত্ত হাসপাতালে গিয়ে মদন মিত্রের খেদ, ‘দালালদের কাছে সরকার মাথা নত করে নেবে ? এটা হতে পারে না’। সাগর দত্ত হাসপাতালে বেড পেতে যেমন দালালরা অর্থ দাবি করছে তেমনই সেখান থেকে পিজিতে নিয়ে যেতে ৫ হাজার টাকা দাবি করা হচ্ছে বলেই অভিযোগ মদন মিত্রর। প্রত্যেক রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে রক্ত বিক্রি হয় বলেও অভিযোগ শানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top