News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে পাচারের আগেই উদ্ধার বেআইনি মদ, গ্রেফতার ১
Image

বিহারে পাচারের আগেই উদ্ধার বেআইনি মদ, গ্রেফতার ১

হুগলি, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বিহারে পাচার করার আগেই ব্যাগ ভর্তি নিষিদ্ধ মদ উদ্ধার করল শেওড়াফুলি জিআরপি। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় গ্রেফতার এক যুবক । ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে তোলা হয়।

বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর স্টেশন থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বিলিতি মদ। রাতে কর্মরত জিআরপি থানার পুলিশ শ্রীরামপুর স্টেশনে এক সন্দেহভাজন যুবককে আটক করে। ধৃত যুবকের নাম সিভাম ভূঁইয়া (৩৫)। বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়। তল্লাশি চালিয়ে দেখা যায় যুবকের ব্যাগে রয়েছে ২৫ বোতল বিদেশি মদ। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা। কোনওরকম বৈধ কাগজ দেখাতে না পারায় যুবককে বেআইনি মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top