News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহবধূর মৃত্যু ঘিরে মামলায় স্বামীর পাঁচ বছরের সাজা ঘোষণা
Image

গৃহবধূর মৃত্যু ঘিরে মামলায় স্বামীর পাঁচ বছরের সাজা ঘোষণা

আগরতলা , ২২ সেপ্টেম্বর : গৃহবধূর মৃত্যু ঘিরে মামলায় স্বামীর পাঁচ বছরের সাজা ঘোষণা করলেন মাননীয় জেলা ও দায়রা আদালেতের বিচারপতি অংশুমান দেববর্মা।

এই বিষয়ে সরকারি আইনজীবী পার্থ পাল জানিয়েছেন, ২০১৭ সালের ২২ জুলাই মাসে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়িতে আত্মহত্যা বেঁচে নিয়েছিলেন রেবতী দাস নামে এক গৃহবধূ। তখন গৃহবধূ সন্তান সম্ভবা ছিল।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই গৃহবধূর পিতা অনিল মাহিষ্য দাস কদমতলা থানায় স্বামী রিপন দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে একটি মামলা করেন। ভারতীয় দণ্ড বিধির ৪৯৮/৩০৬ ধারায় একটি মামলা গ্রহণ করে কদমতলা থানা। পরবর্তীতে এই মামলা আদালতে চলতে থাকে। মোট ২৭ জনের সাক্ষী গ্রহণ করা হয় আদালতে। অবশেষে মাননীয় বিচারপতি অংশুমান দেববর্মা এই মামলায় স্বামী রিপন দাসকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। যেখানে ৪৯৮ ধারায় ৩ বছর ও ৩০৬ ধারায় ৫ বছর সাজা ঘোষণা করা হয়। সেই সঙ্গে দুটি ধারায় ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top