News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশ থেকে ৭ মেট্রিকটন ইলিশ এসেছে রাজ্যে
Image

বাংলাদেশ থেকে ৭ মেট্রিকটন ইলিশ এসেছে রাজ্যে

আগরতলা, ২২ সেপ্টেম্বর: বাঙালির প্রধান উৎসব দূর্গোৎসবকে ঘিরে উন্মাদনা রীতিমতো চড়তে শুরু করেছে। এরই মধ্যে বাঙালির রসনা তৃপ্তির জন্য ত্রিপুরার বাজারে চলে এসেছে পদ্মার ইলিশ। মূলত, উৎসবে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ ছাড়া চলে না। আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে অনুভূতি প্রকাশ করার ভাষা খুজে পাওয়া মুশকিল। 

এ বিষয়ে আমদানিকারক বিমল রায় জানিয়েছেন, আপাতত ত্রিপুরায় বাংলাদেশ থেকে ১৫০টন ইলিশ মাছ আমদানির অনুমতি মিলেছে। আজ শুক্রবার প্রথম দিনে মাত্র ৭ মেট্রিক টন মাছ এসেছে রাজ্যে। কিন্তু এবার পদ্মা নদীতে মাছের প্রজনন কম হওয়ায় ত্রিপুরায় মৎস্য প্রেমীদের পাতে ইলিশ মাছ কি পরিমাণে পড়বে তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ সরকার আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই মাছ আমদানির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। দুর্গাপূজার সময় আপামর বাঙালি ইলিশ মাছ ছাড়া আনন্দ উপভোগ করতে পারেন না। ফলে এই সময়ে ইলিশের চাহিদাও বেশী থাকে। প্রতি কেজি মাছ ১০ ডলারের বিনিময়ে ক্রয় করা হয়েছে, বলেন তিনি। তাঁর দাবি, এবার পদ্মার ইলিশের দাম চড়া হওয়ায় দূর্গোৎসবের মুহুর্তে বাজারেও বেশি দামেই বিক্রির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top