News Flash

  • Home
  • দেশ
  • সামশেরগঞ্জে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

সামশেরগঞ্জে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সামশেরগঞ্জ, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা থেকে প্রচুর সুতলি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সকালে দু’বালতি বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাজিপুর গ্রামে একটি ঝোপে দুটি বালতির মধ্যে পরিত্যক্ত অবস্থায় কিছু বোমা দেখতে পান গ্রামবাসীরা। এরপর দ্রুত সামশেরগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে জায়গাটি ঘিরে দেয়। গ্রামবাসীদের অনুমান দুটি প্লাস্টিকের বালতিতে ১০ টি বোমা রয়েছে। কে বা কারা ওই বোমাগুলো এলাকাতে রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।

জেলা পুলিশের এক কর্তা জানান, গত কয়েকদিন ধরে সামশেরগঞ্জ থানার বিভিন্ন গ্রামে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের জন্য বিশেষ তল্লাশি অভিযান চলছে। পুলিশি অভিযানের ভয়ে কোনও দুষ্কৃতী দল বোমাগুলো ফেলে গেছে বলে পুলিশের অনুমান।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top