News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাবেরী জলবন্টন নিয়ে প্রহ্লাদের সঙ্গে বৈঠক শিবকুমারের, দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়া
Image

কাবেরী জলবন্টন নিয়ে প্রহ্লাদের সঙ্গে বৈঠক শিবকুমারের, দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়া

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী জলবণ্টন ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। মঙ্গলবার রাতে দিল্লিতে এই বৈঠক হয়। ডি কে শিবকুমারের দফতর থেকে বুধবার সকালে জানানো হয়েছে, “কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কর্ণাটকের মন্ত্রী টিবি জয়চন্দ্র, সাংসদ ডি কে সুরেশ, এবং সাংসদ জিসি চন্দ্রশেখর দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা করেছেন এবং মঙ্গলবার রাতে কাবেরী জল সমস্যা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।”

এদিকে, কাবেরী জলবণ্টন নিয়ে বিরোধের মধ্যেই মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে পৌঁছেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনিও এ বিষয়ে বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে। বুধবার সকালেই কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “রাজ্যের সমস্ত সাংসদ বৈঠক করছেন…আমরা একসঙ্গে যোগ দেব এবং কর্ণাটকের স্বার্থ রক্ষা করব। আমরা সুপ্রিম কোর্টের কাছেও সাহায্য করার জন্য আবেদন করছি।”

আবার বুধবার সকালেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কাবেরী নদীর জল বণ্টন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। যেখানে কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্ণাটক সরকারকে তামিলনাড়ুতে ৫ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top