News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১২৫টি ফিজিক্যাল এডুকেশন টিচার পদের সৃষ্টি : সুশান্ত 
Image

১২৫টি ফিজিক্যাল এডুকেশন টিচার পদের সৃষ্টি : সুশান্ত 

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১২৫টি ফিজিক্যাল এডুকেশন টিচার পদ সৃষ্টি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে করে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন,  রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ৮টি স্পোর্টস অফিসারের শূন্যপদে সরাসরি নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে।

এদিন তিনি বলেন,  মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১২৫টি ফিজিক্যাল এডুকেশন টিচার পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও স্কুল লাইব্রেরিয়ান পদে আরও ১২৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলি মূলত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলিতে নিয়োগ করা হবে।

এদিন পর্যটনমন্ত্রী শ্রীচৌধুরী জানান, রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ৮টি স্পোর্টস অফিসারের শূন্যপদে সরাসরি নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। 

এর মধ্যে গ্রুপ-বি গ্যাজেটেড স্পোর্টস অফিসার পদে তিনটি পর্যায়ের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে টিপিএসসি নিয়োগ করবে। 

পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরে ৫০টি গ্রুপ-সি সুপারভাইজারের শূন্যপদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। দপ্তর এই পদে ফিক্সড-পে ভিত্তিক লোক নিয়োগ করবে। এজন্য অর্থ দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top