News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রিসভা বৈঠকে ই-ক্যাবিনেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী
Image

মন্ত্রিসভা বৈঠকে ই-ক্যাবিনেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ২০ সেপ্টেম্বর : উচ্চশিক্ষা দপ্তরের অধীন মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ১৪টি টিচিং পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভা বৈঠকে ই-ক্যাবিনেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন শ্রী চৌধুরী বলেন, ১৪টি টিচিং পদের মধ্যে রয়েছে প্রফেসর পদে ৪ জন, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৪ জন এবং অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে ৬ জন। 

তিনি জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির জন্য বিভিন্ন বিষয়ে আসিস্টেন্ট প্রফেসর পদে ৭৫ জন লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ই-ক্যাবিনেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেপারলেস প্রশাসনের উপর জোর দিয়েছেন। রাজ্য সরকারও পেপারলেস প্রশাসনের লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। এরই অঙ্গ হিসাবে আজ মন্ত্রিসভার বৈঠকে ই-ক্যাবিনেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ReplyForward

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top