News Flash

  • Home
  • দেশ
  • কথা রাখল কর্ণাটক, তামিলনাড়ুর জন্য ছাড়া হয়েছে ৫ হাজার কিউসেক জল
Image

কথা রাখল কর্ণাটক, তামিলনাড়ুর জন্য ছাড়া হয়েছে ৫ হাজার কিউসেক জল

ভোপাল, ১৯ সেপ্টেম্বর (হি.স) : কর্নাটক সরকার মঙ্গলবার তামিলনাড়ুর জন্য ৫ হাজার কিউসেক জল ছেড়েছে। কর্নাটকের মান্ড্য জেলার কৃষ্ণরাজা সাগর জলাধার থেকে ১৫ দিনের জন্য জল ছাড়া হয়েছে। অবশ্য সোমবার রাত থেকেই অল্প করে জল ছাড়া শুরু হয়েছিল। কাবেরি ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি ১৫ দিনের জন্য কর্নাটক সরকারকে, তামিলনাড়ুর জন্য জল ছাড়ার নির্দেশ দিয়েছিল। জাতীয় রাজধানী দিল্লিতে সোমবার কাবেরি ওয়াটার ম্যানেজমেন্ট অথোরিটির কাবেরি নদীর জল ছাড়া নিয়ে একটি বৈঠকে জল ছাড়ার সিদ্ধান্ত হয়। সিডব্লুএমএ-এর নির্দেশের পরেই আরকেএস জলাধার থেকে কর্নাটক সরকার তামিলনাড়ুর জন্য ৫ হাজার কিউসেক জল ছেড়েছে।

কাবেরীর জল ছাড়া নিয়ে সোমবার দিল্লিতে জরুরী বৈঠক ডাকা হয়। যেখানে তামিলনাড়ু ও কর্ণাটক দুই রাজ্যই নিজেদের প্রতিনিধি পাঠিয়েছিল। জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকে কর্ণাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top