News Flash

  • Home
  • দেশ
  • গোঠা হাইস্কুলে নিয়োগ-তদন্তে অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা করল সিআইডি
Image

গোঠা হাইস্কুলে নিয়োগ-তদন্তে অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা করল সিআইডি

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের সুতির গোঠা এআর হাইস্কুলে শিক্ষক নিয়োগে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্তে নামে সিআইডি। সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা করল সিআইডি। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা করে গোয়েন্দা সংস্থা।

ওই ঘটনার তদন্তে নেমে বেনিয়ম ও নথি জাল করে চাকরি পাওয়া ভূগোলের শিক্ষক অনিমেষ তিওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। স্কুলের প্রধান শিক্ষক ও ‘ভুয়ো শিক্ষক’-এর বাবা আশিস তিওয়ারিকেও গ্রেফতার করে সিআইডি।

এই মামলায় তদন্তে নেমে স্কুল শিক্ষা দফতরের বেশ কয়েকজন কর্মী ও আধিকারিকের জড়িত থাকা প্রমাণ মিলেছিল। এদিন স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের কাছে সোমবার একথা জানিয়েছে সিআইডি।

স্কুল শিক্ষা দফতর আদালতকে জানিয়েছে, অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সপ্তাহের মধ্যেই সিআইডি অনুমতিপত্র পেয়ে যাবে বলে জানানো হয়েছে। আগামী ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

তদন্তে নেমে মুর্শিদাবাদের ওই স্কুলে একাধিকবার অভিযান চালান সিআইডির গোয়েন্দারা। প্রধান শিক্ষক আশিস ও পরবর্তীকালে তাঁর ‘ভুয়ো শিক্ষক’ ছেলে অনিমেষকে গ্রেফতার করা হয়। বাবার গ্রেফতারির অনিমেশ দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন বলে। পরে তাঁকে জঙ্গিপুর আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির মুখে পড়ে জেলা শিক্ষা দফতরের কর্মরত বেশ কয়েকজনও।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top