News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর পদ খালি নেই, সেখানে ফের একবার মোদীজিই বসবেন : অমিত শাহ
Image

প্রধানমন্ত্রীর পদ খালি নেই, সেখানে ফের একবার মোদীজিই বসবেন : অমিত শাহ

মধুবনী, ১৬ সেপ্টেম্বর (হি.স.): লালুপ্রসাদ ও নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারের মধুবনীর ঝঞ্ঝারপুরের এক জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “২০২৪ সালে নির্বাচন আসছে। আমি বিহারের জনগণকে ধন্যবাদ জানাতে চাই, ২০১৪ সালে আপনারা ৪০ শতাংশ ভোট এবং ৩১টি আসন দিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছিলেন। ২০১৯ সালেও আপনারা ৫৩ শতাংশ ভোট এবং ৩৯টি আসন দিয়ে মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করেছেন।

লালু ও নীতীশকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “এই জোট স্বার্থপরতার জোট। লালুজি নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নীতীশজি প্রতিবারের মতো প্রধানমন্ত্রী হতে চান। নীতীশবাবু, প্রধানমন্ত্রীর পদ খালি নয়, সেখানে আবার বসবেন নরেন্দ্র মোদীজি।” বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করে অমিত শাহ বলেছেন, “বিহারে লালু-নীতীশের সরকার চলছে। কিন্তু অপহরণ, গুলি, লুটপাট, সাংবাদিক ও দলিত হত্যার ঘটনা প্রতিদিনই বাড়ছে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top