News Flash

Image

ডিমা হাসাওয়ে কংগ্রেসের আট নেতা-কর্মীর তৃণমূলে যোগদান

হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই দল বদলের হিড়িক পড়েছে। আজ শনিবার উত্তর কাছাড় পার্বত্য পরিষদের লোয়ার খারতং আসনের কংগ্রেস নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সদস্য লালথাংজোয়াল জৌতে সহ মোট আট জন কংগ্রেসের নেতা ও কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

তাঁদের দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি আচিং জেমি, সাধারণ সম্পাদক (প্রশাসনিক) সেথমিনথাং খংসাই।

এদিকে, তৃণমূল কংগ্রেসে (টিএমসি) যোগ দিয়ে লালাথাংজোয়াল জৌতে বলেন, টিএমসি আইএনডিএ (ইন্ডিয়া অ্যালায়েন্স)-এর একটি অংশ। তাই তিনি তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, আজ শুধু এই আটজন নেতা কর্মী কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেও আগামীতে লোয়ার খারতং-এ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আরও বহু নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি মাসে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মোট ২৮টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে এগিয়ে নিয়ে আসা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পার্বত্য পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সব কয়টি রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে।

বর্তমানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ক্ষমতাসীন বিজেপি থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top