News Flash

  • Home
  • খেলা
  • ফুটবলারদের মাঠে রেখেই পালিয়ে গেলেন কোচ লামা
Image

ফুটবলারদের মাঠে রেখেই পালিয়ে গেলেন কোচ লামা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।।স্বস্তির নিঃশ্বাস ফেললো টাউন ক্লাব অবশেষে। অবনমন রোখার লড়াইয়ে শেষ পর্যন্ত সক্ষম হলো টাউন ক্লাব। রোমাঞ্চকর ম্যাচে রূপকের দল ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো ত্রিবেণীকে। গোলটি করলো অভিজ্ঞ ফুটবলার প্রণব। দলের পারফরম্যান্সে খুশি কোচ সহ ক্লাবের কর্মকর্তারা। কোচ রূপক মজুমদার বললেন, দিনের ম্যাচে মাঠে যে পারফরমেন্স করলো ফুটবলাররা, তা এককথায় দারুন। বিশেষ করে গোলরক্ষকের প্রশংসা করতে ও ভুলে যাননি তিনি। নিশ্চিত দুটো গোল সেভ করলো সে। আরো দুটো ম্যাচ রয়েছে দলের। তাতে ও দল ভালো খেলবে বলেই আশাবাদী তিনি। তবে ম্যাচ শেষে মাঠে দেখা গেল এক নিদারুণ দৃশ্য। অসহায়ভাবে ত্রিবেণীর ফুটবলাররা মাঠে বসে আছে। কোচ রাজু লামা এবং ম্যানেজারের পাত্তা নেই। মুখ লুকিয়ে ফেললেন নাকি পালিয়ে গেলেন কোচ ও ম্যানেজার, তা নিয়েই উঠলো অবিরাম প্রশ্ন। এই ভাবে ফুটবলারদের মাঠে রেখে পালিয়ে যাওয়ার কি মানে থাকতে পারে তা হয়তো একমাত্র রাজু লামাই ভালো বলতে পারবেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top