News Flash

  • Home
  • প্রধান খবর
  • অর্থনীতির প্রতিটি খাতে ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য : শাহ
Image

অর্থনীতির প্রতিটি খাতে ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য : শাহ

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহকারিতা মন্ত্রী অমিত শাহ বলেন, ইঞ্জিনিয়াররা অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন। জাতি গঠনেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুক্রবার ইঞ্জিনিয়ারিং দিবস উপলক্ষে টেকনোক্র্যাটদের শুভেচ্ছা জানান অমিত শাহ। তিনি বলেন, আমি মহান ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরায়কে তাঁর জন্মবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত বিপ্লব গঠনে ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এঁনারা বৈশ্বিক মঞ্চে ভারতের মর্যাদা বহুগুণ বাড়িয়েছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বেশ্বরায় আমাদের সভ্যতাকে তাঁর অনন্য প্রকৌশল প্রতিভা দিয়ে এবং বিশাল স্ট্রাকচার ডিজাইন ও আকৃতি দিয়ে শক্তিশালী করেছেন। তাঁর অবদান আমাদের নতুন প্রজন্মের মনে স্বপ্ন জাগিয়ে রাখবে। স্যার এম বিশ্বেশ্বরায়ের জন্মবার্ষিকীটি ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে প্রতিবছর পালিত হয়। স্যার এমভি ১৮৬১ সালের ১৫ সেপ্টেম্বর মহীশূরের কোলার জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top