News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কসবেশ্বরী মন্দির চত্তরে আয়োজিত তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ সমাপ্ত
Image

কসবেশ্বরী মন্দির চত্তরে আয়োজিত তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ সমাপ্ত

আগরতলা, ১৫ সেপ্টেম্বরঃ “সেবা, সুশাসন ও গরীব কল্যানের” এর নয় বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার উদ্যোগে সিপাহীজলা জেলার কমলাসাগর কসবেশ্বরী মন্দির চত্তরে আয়োজিত তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হল শুক্রবার। এদিন স্থানীয় মহিলাদের মধ্যে পুষ্টি  সচেতনতা তৈরিতে ‘পোষণ মা’ প্রকল্পের উপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় মা ও শিশুদের পুষ্টি নিয়ে আলোচনা করেন চিকিৎসক কনক চৌধুরী এবং সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। চিকিৎসক কনক চৌধুরী বলেন, একজন সুস্থ মা, একটি সুস্থ শিশু জন্ম দিতে পারে। দেশে অপুষ্টির হার ৩৮ শতাংশ। কেন্দ্র সরকার এই অপুষ্টির হার ২৫ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যে এই ‘পোষণ মা’ প্রকল্প নিয়েছে। তিনি শরীরের পুষ্টি বজায় রাখতে স্থানীয় ও মরশুমি ফল ও শাকসব্জীর উপর গুরুত্ব দিয়েছেন। সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য সুস্বাস্থ্যের জন্য কৃত্তিম জীবনযাপন পরিবর্তনের কথা বলেন। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার ফিল্ড অফিসার সুদীপ্ত কর বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি জন সাধারনের সামনে তুলে ধরতে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যাতে সাধারণ মানুষ সরকারি প্রকল্প গুলির সুবিধা নিতে পারে। এদিন স্থানীয় মা ও শিশুদের মধ্যে সুস্থ শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ১২০ জন মা শিশু অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় জনগনের উৎসাহ ছিল ব্যাপক।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top