News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে কী হচ্ছে সে বিষয়ে নজর দেওয়া উচিত কেন্দ্রের : সঞ্জয় রাউত
Image

জম্মু ও কাশ্মীরে কী হচ্ছে সে বিষয়ে নজর দেওয়া উচিত কেন্দ্রের : সঞ্জয় রাউত

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর সন্ত্রাসবাদ নিয়ে কেন্দ্রকে দুষলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার কেন্দ্রকে আক্রমণ করে সঞ্জয় রাউত বলেছেন, জম্মু ও কাশ্মীরে কী হচ্ছে সে বিষয়ে নজর দেওয়া উচিত কেন্দ্রের। সঞ্জয় রাউতের কথায়, “গতকাল যখন বিজেপি নেতারা প্রধানমন্ত্রী মোদীর ওপর ফুলের পাপড়ি বর্ষণ করছিলেন, একই সময়ে জম্মু ও কাশ্মীরে একটি এনকাউন্টারে তিনজন সিনিয়র অফিসার নিহত হয়েছেন। সেখানে নির্বাচন হচ্ছে না, তাই জম্মু ও কাশ্মীরে আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। একদিকে আপনারা (বিজেপি) পিওকে অধিগ্রহণের কথা বলছেন, আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলছে ভারত।”

সঞ্জয় রাউত বলেছেন, “আমরা (আইএনডিআইএ জোট) ব্যর্থ হব নাকি সফল হব, সেটা আমরা দেখব, জম্মু ও কাশ্মীরে কী ঘটছে সেদিকে আপনাদের (কেন্দ্র) মনোযোগ দেওয়া দরকার। এটা ২০২৪ সালে পরিষ্কার হবে, কে সফল হতে চলেছে এবং কারা ব্যর্থ হতে চলেছে।” সংসদের আসন্ন বিশেষ অধিবেশন প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “এই সরকার আমাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে। ১৮-২২ সেপ্টেম্বর এই অধিবেশন হবে, এই ৫ দিন পরে তাঁদের আসল চেহারা বেরিয়ে আসবে এবং তাঁরা নির্বাচন কমিশন বা বিচার ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় কিনা তা পরিষ্কার হবে। তাঁদের সংসদের মাধ্যমে দেশে স্বৈরাচারকে টেবিলে আনতে চায়।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top