News Flash

  • Home
  • প্রধান খবর
  • জয়পুর-আগ্রা হাইওয়েতে ট্রেলার ও বাসের সংঘর্ষে মৃত ১১; আহত ১২ জন, শোকপ্রকাশ গেহলটের
Image

জয়পুর-আগ্রা হাইওয়েতে ট্রেলার ও বাসের সংঘর্ষে মৃত ১১; আহত ১২ জন, শোকপ্রকাশ গেহলটের

ভরতপুর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের ভরতপুর জেলায় ট্রেলার ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর জেলার হানত্রার কাছে জয়পুর-আগ্রা হাইওয়ের ওপর। পুলিশ জানিয়েছে, লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি থেমেছিল, সেই বাসের পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৫ জন পুরুষ ও ৬ জন মহিলার মৃত্যু হয়েছে।

ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেছেন, বাসের যাত্রীরা গুজরাটের ভাবনগর থেকে উত্তর প্রদেশের মথুরায় যাচ্ছিলেন। ভোর ৪.৩০ মিনিট নাগাদ লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি থেমেছিল, সেই বাসের পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় ও ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, ভরতপুরে ১১ জনের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী গেহলট।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top