News Flash

Image

অসমে মদ থেকে দৈনিক ১০.৮৫ কোটি টাকা রাজস্ব সংগ্ৰহ হয়, বিধানসভায় পরিমল

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : অসমে মদ থেকে দৈনিক ১০.৮৫ কোটি টাকা রাজস্ব সংগ্ৰহ হয়। বিধানসভায় আজ কংগ্ৰেসের বিধায়ক শিবামণি বরার এক প্ৰশ্নের লিখিত উত্তরে আবগারি দফতরের মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য এ তথ্য জানিয়েছেন।

মন্ত্ৰী পরিমল জানান, ২০১৬ সালে আবগারি আইনে সংশোধন করা হয়ছে। যার ফলে আবগারি রাজস্ব মদের দোকানগুলি থেকে সরাসরি আদায় হয় না। আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন (ভ্যাট) করে রাজ্যের হোলসেল ওয়ারহাউসগুলি মদ উৎপাদনকারী কারখানা এবং বহিঃরাজ্য থেকে মদ কিনে আনার সময় অগ্ৰিম আদায় দেয়। যা আবগারি শুল্ক হিসেবে প্ৰায় ৬.৯০ কোটি টাকা এবং ভ্যাট হিসেবে প্ৰায় ৩.৯৫ কোটি টাকা হয়। অৰ্থাৎ সৰ্বমোট প্ৰায় ১০.৮৫ কোটি টাকা করে রাজস্ব গত অর্থবৰ্ষের তথ্য অনুযায়ী দৈনিক সংগ্ৰহ হয় বলে দেখা গেছে, জানিয়েছেন মন্ত্ৰী শুক্লবৈদ্য।

বিধায়ক শিবামণি বরার আরেক প্ৰশ্নের উত্তরে অসমে দৈনিক মদ বিক্ৰির পরিমাণ সম্পর্কে মন্ত্রী জানান, রাজ্যে দৈনিক গড়ে আইএমএফএল বিক্ৰি হয় ৩০৬৭৭২.৫৭৭ বিএল, বিয়ার বিক্ৰি হয় ১৬৬৫৮৯.৮৮৩ বিএল এবং কান্ট্ৰি স্পিরিট বিক্ৰি হয় ৫৭৮১৮.৩৬৫ বিএল।

আবগারি মন্ত্ৰী পরিমল জানান, অসমে এখন পর্যন্ত ১৬৮৪টি ওয়াইন শপ এবং ৮৯৬টি বারের লাইসেন্স দেওয়া হয়েছে। এদিকে পার্শ্ববর্তী রাজ্য থেকে অবৈধভাবে মদ আমদানি রোধ করতে অসমের সীমান্তবর্তী অঞ্চল এবং নতুন করে গড়ে ওঠা শহরাঞ্চলে প্ৰয়োজন সাপেক্ষে জেলাশাসকদের মাধ্যমে টেন্ডার প্ৰক্ৰিয়ায় নতুন করে আইএমএফএল অব শপের লাইসেন্স দেওয়ার ব্যৱস্থা করা হতে পারে বলে জানান মন্ত্ৰী। তবে গ্ৰামাঞ্চলে পর্যটন ক্ষেত্ৰ ছাড়া নতুন করে আইএমএফএল অন শপের (বার কাম রেস্টুরেন্ট)-এর লাইসেন্স দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

অবশ্য শহরাঞ্চলে হোটেল/রেস্টুরেন্ট প্রভৃতিতে আবেদন ও প্ৰয়োজন অনুযায়ী আবগারি বিধি অনুযায়ী আইএমএফএল অন শপের লাইসেন্স প্রদান প্রক্রিয়া চলছে, জানান মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top