News Flash

  • Home
  • খেলা
  • কর্নাটকে জাতীয় সাব-জুনিয়র ফুটবলে অংশ নিতে ত্রিপুরা গার্লস টিমের রওয়ানা
Image

কর্নাটকে জাতীয় সাব-জুনিয়র ফুটবলে অংশ নিতে ত্রিপুরা গার্লস টিমের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ত্রিপুরা দল এখন কর্নাটকের উদ্দেশ্যে। ২২ জন বালিকা ফুটবলার এবং সঙ্গে দুজন কোচ ও ম্যানেজার সহ মোট চব্বিশ সদস্যের ত্রিপুরা দল আজ-ই রওয়ানা হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার উদ্দেশ্যে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কর্নাটকের বেলগামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সাব জুনিয়র গার্লস ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪। এতে অংশ নিতে ২২ সদস্যের রাজ্য দল আজ-ই রেলপথে রওয়ানা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবারকার রাজ্য দলের সাফল্যের ব্যাপারে অনেকটাই আশাবাদী। পাশাপাশি সচিব অমিত চৌধুরী এ প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখ করেছেন, রাজ্য দলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রয়েছে। পাশাপাশি রাজ্য দল যেন কোনরকম সমস্যা হীন ভাবে কর্ণাটকের বেলগামে পৌঁছে টুর্নামেন্টে অংশগ্রহণ করে সাফল্য লাভের মধ্য দিয়ে যথাযথ ঘরে ফিরতে পারে, তার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। এবং প্রয়োজনীয় সামগ্রিক এ বিষয়ে নজরও রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। রাজ্য দলের খেলোয়াড়রা হলো :প্রিয়া রায়, পূজা ভৌমিক, নবমিতা চাষা, অঞ্জলি উরাং, রুমা ঝড়া, আফুতি মলসাই রিয়াং, ধনীতা রিয়াং, দীপিকা দেববর্মা, জেসিকা ঝরা, প্রেমা সূত্রধর, তৃষ্ণা দাস, সায়ন্তিকা দাস, স্মৃতি সরকার, শর্মিষ্ঠা বিশ্বাস, রিয়া জমাতিয়া, জয়া দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, সোহানা জমাতিয়া, মিতা জমাতিয়া, দীপিকা বিশ্বাস। কোচ সুজন সরকার ও ম্যানেজার অনিতা সরকার।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top