News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় হত গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য, খবর সূত্রের
Image

মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় হত গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য, খবর সূত্রের

ইমফল, ১২ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরে নতুন করে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য।

সূত্রের খবর, মণিপুরে সহিংসতার এক নতুন ঘটনায় আজ মঙ্গলবার সকাল প্রায় ৮ :২০ মিনিট নাগাদ ইমফল পশ্চিম এবং কাংপপকি জেলার সীমান্তবর্তী কাংগুই এলাকার ইরেং ও করম ভাইফেইয়ের মধ্যবর্তী গ্রামে অতর্কিত হামলা চালানো হয়। সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় অসামরিক নাগরিকদের নিয়ে গঠিত গ্রাম সুরক্ষা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।

অতর্কিত হামলায় নিহত অসামরিক নাগরিকদের কে পোনলেনের সাতনিও তুবোই, কে পোনলেমের এনগামিনলুন লোভুম এবং লাংকিচোইয়ের এনগামিনলুন কিপগেন বলে শনাক্ত করা হয়েছে। নিহতরা কুকি-জো সম্প্রদায়ভুক্ত বলে সূত্রটি জানিয়েছে।

জানা গেছে, গ্রামে হামলাকারী দুর্বৃত্তদের ধরতে চিরুণি তালাশি চালিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের জওয়ানরা।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top