News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে ঝালদা পুরসভা
Image

এবার নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে ঝালদা পুরসভা

পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর (হি. স.) : এবার নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নজরে। পুরনিয়োগ দুর্নীতির মামলায় ঝালদা পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। সোমবারই সেই চিঠি এসে পৌঁছেছে পুরসভার হাতে। মঙ্গলবার পুরসভা সূত্রে এ খবর জানা গিয়েছে।

গত বুধবারই চার কংগ্রেস কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলকে দলে টেনে বোর্ড গড়েছে তৃণমূল। শাসকদল বোর্ড গড়ার পর এবার আবার পুরকর্মী নিয়োগ নিয়ে ইডির নোটিস। সূত্রের খবর, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়েছে ইডি। ঝালদা পুরসভার প্রধান করণিক গৌতম গোস্বামী বলেন, “এক্সিকিউটিভ অফিসারকে চিঠি পাঠিয়েছে। সাতদিন সময় দেওয়া হয়েছে। আমরা নথি তৈরি করছি।”

এই প্রথমবার নয়। এর আগেও ঝালদা পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। করণিক গৌতম গোস্বামী বলেন, “আমরা ডাকযোগে ও ইমেলে ইডির নোটিস পেয়েছি। যেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে, তাদের বায়োডাটা-সহ সমস্ত নথি দিতে হবে। সেই সময় থেকে কারা পুরপ্রধান পদে থেকেছেন, কার্যনির্বাহী অধিকারিক কারা, পুরকর্মচারিই বা কারা, নাম ফোন নম্বর চাওয়া হয়েছে। আমরাও সেই ভাবে প্রস্তুত নিচ্ছি। আগের চিঠিতেও একই তথ্য জানতে চাওয়া হয়। সেইমতো জানানোও হয়। ফের চিঠি এলো।”

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top