News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফাঁসিতে আত্মহত্যা যুবকের, ছেলের মৃতদেহ আকড়ে ধরে কাঁদছেন বৃদ্ধ মা-বাবা
Image

ফাঁসিতে আত্মহত্যা যুবকের, ছেলের মৃতদেহ আকড়ে ধরে কাঁদছেন বৃদ্ধ মা-বাবা

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ছেলের মৃতদেহ আকড়ে ধরে কাঁদছেন বৃদ্ধ মা-বাবা। পরিবারের সবার অলক্ষ্যে ফাঁসিতে আত্মহত্যা যুবকের।ঘটনা উদয়পুর পূর্ব ধজনগর এলাকায়। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো পূর্ব ধজনগর দুই নাম্বার ওয়ার্ড এলাকার বাসিন্দা অলক শুক্ল দাস( ৪০)।  সে গোকুলপুর বাজারে মাংস বিক্রি করে বলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার সকালে  মৃত অলক শুক্ল বৈদ্যের স্ত্রী  উনার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান। সেই সুযোগে অলক শুক্ল দাস বাজার থেকে বাড়িতে এসে নিজ ঘরেই আত্মহত্যা করেন। উনার মা বাবা তখন বাড়ীর পাশে কৃষিজমিতে কাজ করছিল বলে জানা গেছে। বাড়িতে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন তারা। পরবর্তী সময়ে খবর যায় রাধাকিশোরপুর থানায়। যদিও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পরিবারের সদস্যরা তাকে বাঁচানোর জন্য গলার ফাঁস খুলে ফেলে। গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে খবর, পরিবারে কোনো ঝামেলা ছিল না। কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে কোনো ধারণা নেই। অলক শুক্ল দাসের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top