News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূমিধসের জেরে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

ভূমিধসের জেরে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

শ্রীনগর, ১২ সেপ্টেম্বর (হি.স) : ভূমিধসের ফলে জম্মু –শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশ মঙ্গলবার জানিয়েছে, কিশতওয়ারি, পাথের এবং বানিহালে ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। এরফলে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের ট্রাফিক পুলিশের তরফ থেকে একটি পরামর্শ জারি করে জানানো হয়েছে যে হাইওয়েতে যাতায়াতের আগে ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে অনুমতি নিয়ে তারপর জাতীয় সড়কে যাতায়াত করা যাবে।
জেকে ট্রাফিক পুলিশ এক্স-য়ে পোস্ট করে জানিয়েছে, কিশতওয়ারি পাথের বানিহালে ভূমিধসের কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। দুই প্রান্ত থেকে যান চলাচল বন্ধ রয়েছে। জনসাধারণকে জাতীয় সড়ক-৪৪ দিয়ে যাতায়াতের আগে ট্রাফিক পুলিশের থেকে অনুমতি নিতে হবে। উল্লেখ্য, আগস্ট মাসের শুরুতে রামবান জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভূমিধসের ফলে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রা স্থগিত করা হয়েছিল।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top