News Flash

  • Home
  • দিনের খবর
  • তামিলনাড়ুতে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান ইডির
Image

তামিলনাড়ুতে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান ইডির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স) : এনফোর্সমেন্ট নির্দেশালয় তামিলনাড়ুর ৪০টি স্থানে অভিযান চালিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তামিলনাড়ুতে বালি খননের সঙ্গে জড়িত ঠিকাদারদের অফিস এবং বাসস্থান সহ মোট ৪০টি স্থানে অভিযান চালিয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বালি মাফিয়াদের বিরুদ্ধে আজকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। ইডি, নদী তীরবর্তী এলাকা থেকে বালি তুলে সেগুলি বিক্রিতে বড় আকারের কর ফাঁকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার অভিযান চালায়। অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী সংস্থা এই ৪০টি জায়গায় তল্লাশি চালায়। বালি তোলার লাইসেন্সধারী শিল্পপতি এস. রামচন্দ্রন এবং ডিন্ডিগুল রথিনামের অফিস এবং বাসস্থানও ওই ৪০টি স্থানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২-এর অধীনে এই পদক্ষেপ নিয়েছে। ইডি-র অভিযান এখনও চলছে।

Releated Posts

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top