News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্ষুব্ধ দলীয় কর্মীদের হাতে তালাবন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার
Image

ক্ষুব্ধ দলীয় কর্মীদের হাতে তালাবন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার

বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর (হি. স.) বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে তার বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিলো আজ তার বহিঃপ্রকাশ ঘটল।আজ বেলা গড়াতেই একদল কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে দলের নেতা তথা সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে দলীয় কার্যালয়ে তালাবদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলে তারা চড়া সুরে শ্লোগান দিতে থাকেন।এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বেশ কিছু বিজেপি কর্মী ও কর্মকর্তা দলীয় কার্যালয়ে হাজির হলে উত্তেজনা চরমে ওঠে।

একসময় দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলকে ঘিরে ধরে টানাটানি শুরু হয়।এই সময় দুপক্ষের হাতাহাতি ও চলে।এরকম ঘটনা বেশ কিছুক্ষন চলার পর ঘটনাস্হলে পুলিশ হাজির হয়।সুভাষ বাবুর নিরাপত্তা র দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পুলিশ সুভাষ বাবুকে উদ্ধার করে।এই ঘটনায় পুলিশ দুজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
বিক্ষোভকারী বিজেপি কর্মী মোহিত শর্মা বলেন, মাননীয় সাংসদ দলের যোগ্য ও একনিষ্ঠ কর্মীদের মর্যাদা না দিয়ে দলটাকে শেষ করে দিচ্ছেন। নিজের মনোমত লোকদের জেলা কমিটির সদস্য করছেন। আমাদের কয়েকজন কর্মকর্তাকে শো কজ করেছেন।দলকে বাঁচাতে আমরা আন্দোলন করছি। বিক্ষোভকারী বিজেপি কর্মীরা আরও বলেন, কল্যানী এইমসে মোটা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, জেলা কমিটি র সদস্য হওয়ার জন্য টাকা নিয়েছেন। দলের জেলা সভাপতিকে নিজের খেয়াল খুশীমত পরিচালনা করছেন।এনাদের অযোগ্যতার জন্য আজ বাঁকুড়া পৌরসভায় বিজেপি কোনও আসন পায় নি, বিগত পৌরবোর্ডে বিজেপির দুজন কাউন্সিলর পদে জয়ী হন।পঞ্চায়েতে বহু আসনে প্রার্থী দিতে পারে নি ।এটা চরম লজ্জার।

এই ঘটনার পর বিজেপির জেলা কার্যালয়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এবিষয়ে ডাঃ সুভাষ সরকার বা জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের কোনও বক্তব্য মেলেনি।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top