News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৮ দফা দাবীর ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিল সিআইটিইউ
Image

১৮ দফা দাবীর ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিল সিআইটিইউ

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ১৮ দফা দাবীর ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিল সিআইটিইউ। গত ৩০ আগস্ট শ্রমজীবীদের ১৮ দফা দাবী নিয়ে এক মিছিল ও সমাবেশ পালিত করেছিল। ওইদিনই মুখ্যমন্ত্রীর নিকট ১৮ দফা দাবী সনদ পেশ করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রী নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মঙ্গলবার সময় দেওয়া হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে মঙ্গলবার বিকেলে সি আই টি ইউ এর ৫ জনের এক প্রতিনিধি দল মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ১৮ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আসন্ন শারদোৎসবের এক মাস পূর্বে সমস্ত পেশায় নিযুক্ত শ্রমিকদের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য বজায় রেখে বোনাস প্রদান করতে হবে। চা বাগান শ্রমিকদের নুন্যতম ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। চুক্তি মোতাবেক ও আইন অনুযায়ী যে সমস্ত মালিক বোনাস নির্দিষ্ট সময়ে দিতে অসম্মতি প্রদান করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কর্মক্ষেত্রে সর্বত্র কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শ্রমিকদের মাসিক নুন্যতম মজুরি ২৬০০০ টাকা করতে হবে। রেগা ও টুয়েপের ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে এবং দৈনিক মজুরি ৬০০ টাকা দিতে হবে। আদালতের রায় অনুযায়ী জুট মিল শ্রমিকদের সমস্ত বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দিতে হবে।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top