News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন, দিনের ম্যাচ শেষে ফের তোপের মুখে রেফারি
Image

চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন, দিনের ম্যাচ শেষে ফের তোপের মুখে রেফারি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। নাচতে না জানলে উঠোন বাঁকা। এই পদ্ধতি আর কতদিন চলবে। মঙ্গলবার উমাকান্ত ময়দানে টাউন  ক্লাব বনাম জুয়েলস এসোসিয়েশনের ম্যাচের পর এই কথাটা অবশ্যই প্রযোজ্য। ম্যাচে যে দলই হারছে বিগত কয়েকদিন ধরে চন্দ্র মেমোরিয়াল লিগে, তাদের একটাই কথা রেফারি সঠিকভাবে নাকি ম্যাচ পরিচালনা করেন নি। মঙ্গলবার ম্যাচ জেতার পর ও একই অভিযোগ করলেন জুয়েলস এসোসিয়েশনের কোচ পুরী প্রসাদ দেববর্মা। পুরী প্রসাদের অভিযোগ, রেফারি বিপ্লব সিনহা নাকি শুধু শুধু তার দলের কয়েকজন ফুটবলারকে কার্ড দেখিয়েছেন বিপক্ষ দলের চাপে পড়ে। এটা কেমন কথা হলো। নাচতে না পারলেই যে সব উঠোন বাঁকা হবে, এই থিউরি আর কতদিন। রেফারি কার্ড শো করেছেন, এর পেছনে নিশ্চয়ই কারণ ছিলো। এতে অযথা রেফারিকে দোষারোপ করে আর কতদিন পার পাবেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা, প্রশ্ন কিন্তু এখানেই আম জনতার। একই কান্ড করলো টাউন ক্লাবের কোচ রূপক মজুমদার সহ সহকারী কোচ সুজিত শুক্ল দাস। ম্যাচের পর সুজিত শুক্ল দাস তো তেড়ে গেলেন রেফারি বিপ্লব সিনহার দিকে। ভাব তার এরকম ছিল, হয়তো বিপ্লবের মুখে দেবেন ঘুষি কিংবা চড়। সহকারী রেফারি আদিত্য দেববর্মা না আটকালে হয়তো মাঠে একটা বাজে দৃশ্য ঘটে যেত আবার। কোচ রূপক মজুমদার তো সরাসরি বললেন, রেফারির কারণেই নাকি তার দল হারলো। অথচ প্রথমার্ধে তিন গোল কি সুন্দর ভাবে যে হজম করলো টাউন ক্লাব, তা কিন্তু দেখলো মাঠে উপস্থিত প্রত্যেকেই। এই বিষয়টা কিন্তু ম্যাচের পর খুব সুন্দর ভাবে কাটিয়ে গেলেন রূপক মজুমদার। গোলরক্ষকের নাকি শরীর ভালো ছিল না। এরপর ও সে খেলবে বলে তাকে খেলানো হলো। তবে গোটা দল যে কি মানের পারফরমেন্স করলো তা কিন্তু একবার ও নিজের মুখে আনলেন না রূপক। যাবতীয় যা দোষ সব নাকি রেফারির। আর কতদিন এই ট্রেন্ড চলবে রাজ্য ফুটবলে। ভাবনাটা কবে যে বদলাবে, তা হয়তো বলবে সময়ই।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top