News Flash

  • Home
  • দেশ
  • মাছ চুরি রুখতে তারের বেড়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Image

মাছ চুরি রুখতে তারের বেড়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মুর্শিদাবাদ, ১১ সেপ্টেম্বর (হি. স.) : সোমবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় একটি পুকুরের সীমানা হিসাবে দেওয়া তারে পা লেগে এক শিশুর মৃত্যু হল। ওই তারে ছিল বিদ্যুৎপ্রবাহ। ছাত্রের নাম নূর সাইদ শেখ। বছর সাতেকের ওই শিশুর হরিহরপাড়ার রুকনুপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নূর সাইদ সোমবার সকালে তার ভাইয়ের জন্য আইসিডিএস সেন্টারে খিচুড়ি আনতে যাচ্ছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন, সেন্টারের গা লাগোয়া একটি পুকুরে তার মালিক মাছ চুরি রুখতে চারপাশে তারের বেড়া দিয়েছিলেন। সেই তারে ছিল বিদ্যুৎ সংযোগ। সোমবার সকালে নূরের পা অসতর্কতাবশত সেই তারে লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে শিশুটি। মুখ থেকে গ্যাজলা বেরোতে থাকে। তার শরীর নীল হয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শিশুটির।

খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রশ্ন উঠছে, এইভাবে একটা আইসিডিএস সেন্টারের পাশের এলাকা, যেখানে নিত্য শিশুরা যাতায়াত করে, সেখানে কীভাবে বিদ্যুতের তার দিয়ে রাখতে পারলেন ওই ব্যক্তি?

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top