News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও সৌদির সুন্দর ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে কাজ করব : মহম্মদ বিন সলমন
Image

ভারত ও সৌদির সুন্দর ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে কাজ করব : মহম্মদ বিন সলমন

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হল সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী প্রিন্স মহম্মদ বিন সলমন বিন আবদুল আজিজ আল সৌদকে। এই সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন মহম্মদ বিন সলমন। ভারতের আতিথেয়তায় আপ্লুত মহম্মদ বিন সলমন বলেছেন, ভারত ও সৌদির সুন্দর ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে কাজ করব।

রাষ্ট্রপতি ভবন চত্বরে রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে মহম্মদ বিন সলমন বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, “আমি ভারতে এসে খুবই আনন্দিত। আমি জি-২০ শিখর সম্মেলনের জন্য ভারতকে অভিনন্দন জানাতে চাই। অনেক ঘোষণা করা হয়েছে, যা জি-২০ দেশ ও বিশ্বকে উপকৃত করবে। আমরা উভয় দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে একসঙ্গে কাজ করব।” প্রসঙ্গত, ভারত-সৌদি বিনিয়োগ চুক্তির অধীনে দিল্লিতে ভারত ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এদিন।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top