News Flash

  • Home
  • প্রধান খবর
  • সৌদি আরব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার : প্রধানমন্ত্রী মোদী
Image

সৌদি আরব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা এবং কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন বিন আবদুল আজিজ আল-সৌদের সঙ্গে আলোচনার সময় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসাবে বর্ণনা করে মোদী বলেন, উভয় পক্ষই পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে সম্পর্কের নতুন মাত্রা যোগ করছে।

ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারি পরিষদের প্রথম বৈঠকে মোদী এবং বিন সলমন দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন। বৈঠকে নিজের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। আজকের বৈঠকে আমাদের সম্পর্ক একটি নতুন দিক ও শক্তি পাবে”। প্রসঙ্গত, বিন সলমন বর্তমানে জি-২০ শিখর সম্মেলন শেষে ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top